general 05 Aug 2026

১ কোটি কর্মী বিদেশে প্রেরণের মহৎ লক্ষ্য বাস্তবায়নে বোয়েসেল কাজ করবে

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১ কোটি কর্মী বিদেশে প্রেরণের মহৎ লক্ষ্য বাস্তবায়নে বোয়েসেল-এর ভূমিকা,সম্ভাবনা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শামা ওবায়েদ ইসলাম, এমপি-এর সাথে বোয়েসেল (BOESL)-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রাশেদুল হক-এর নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ সভা আজ অনুষ্ঠিত হয়েছে। বোয়েসেল দেশের জনশক্তি রপ্তানি খাতকে আরও সমৃদ্ধ করতে নতুন নতুন কৌশল ও সুযোগ তৈরি করতে বদ্ধপরিকর। সভায় বোয়েসেল-এর মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) জনাব নূর আহমেদ এবং উপমহাব্যবস্থাপক জনাব নাজমুন নাহার (সিনিয়র সহকারী সচিব) উপস্থিত ছিলেন।
Share Article: